ঢাকা: বিদেশে অর্থ-পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেয়ার বিরুদ্ধে দুদকের আপিল গ্রহণ করেছে আদালত। রোববার হাইকোর্ট তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।
এর আগে গত ১৭ নভেম্বর রোববার তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ-পাচার মামলার রায়ে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস দেন ঢাকার নিম্ন আদালত।
তবে অন্যতম অভিযুক্ত এবং তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানার দণ্ড দেয়া হয়।
তারেক রহমান এখন লন্ডনে অবস্থান করছেন এবং তার অনুপস্থিতিতেই মামলাটির বিচার কার্যক্রম চলে আসছিল।
২০০৯ সালে দুর্নীতি দমন কমিশন বা দুদক এ মামলাটি দায়ের করে। মামলার অভিযোগপত্রে বলা হয়েছিল, একটি পাওয়ার প্লান্ট স্থাপনের কাজ দেওয়ার কথা বলে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ২০ কোটি টাকা্রও বেশি অর্থ নেন গিয়াসউদ্দিন আল মামুন। যে অর্থ লেনদেন হয় সিঙ্গাপুরে এবং সেখানেই মামুনের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা জমা রাখা হয়।
ওই অর্থ থেকে প্রায় ৪ কোটি টাকা তারেক রহমান খরচ করেছিলেন বলে অভিযোগে বলা হয়েছিল। কিন্তু রহমানের বিরুদ্ধ এ অভিযোগ প্রমাণিত হয়নি বলে জানায় আদালত।
রায় প্রদানের সময় মামুন আদালতে উপস্থিত থাকলেও তারেক রহমান ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। যার ফলে মামলাটিতে তাকে পলাতক হিসেবে দেখানো হয়।
তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছিল। আর মামুনকে গ্রেপ্তার করা হয় ২০০৭ সালে। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।
তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আদালতে মোট ১৪টি মামলা দায়ের করা হয়। যার মধ্যে দশটি বর্তমানে উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে।
অর্থপাচারের মামলাটি ছাড়া তিনটি মামলার বিচারকাজ এখনো চলছে। এসব মামলার মধ্যে আছে, জিয়া অরফানেজ ট্রাস্ট, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতি মামলা এবং ২১ আগাস্টের গ্রেনেড হামলায় সম্পৃক্ততার মামলা।
রাজনীতি
তারেককে আত্মসমর্পণের নির্দেশ
ঢাকা: বিদেশে অর্থ-পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দেয়ার বিরুদ্ধে দুদকের আপিল গ্রহণ করেছে আদালত।





