বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে এখন শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি  জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা ফখরুল ইসলাম বলেন,  এ থেকে মুক্তি পেতে হলে বর্তমান অবৈধ সরকারকে ক্ষমতা থেকে সরানোর বিকল্প নেই। দেশে গণতন্ত্র নেই। চলছে একনায়কতন্ত্র।
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে জাতীয়তাবাদী আদর্শকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। আর এখন খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে নির্বাসন দেওয়ার ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র অত্যন্ত পরিকল্পিত। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তিনি খালেদা জিয়ার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহবান জানান।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]