যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছে তা আমাদের মেনে নিতে হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

বুধবার সাঈদীর রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

মেনন বলেন, সাঈদীর অপরাধ চূড়ান্ত। আমাদের আশা ছিল সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে। কিন্তু সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে তা আমাদের মেনে নিতে হবে।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ