যুদ্ধাপরাধের অভিযোগে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ আপিল বিভাগে বহাল ও মীর কাসেম আলীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলছে।
তবে এখন পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আগামীকাল শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে এ হরতাল।
এর আগে সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার এ হরতালের ঘোষণা দেন।
এদিকে জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে সারাদেশের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
এআর





