দেশব্যাপী সংগঠিত খুন, গুম, হামলা-মামলা ও সংখ্যালঘু নির্যাতনের সামগ্রিক ঘটনাবলির অনুসন্ধানমূলক প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি বিশেষ তদন্ত কমিটি।
শনিবার রাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই তদন্ত রিপোর্ট বেগম জিয়ার কাছে হস্তান্তর করা হয়।
ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হায়দার আলী লেলিন, আমিরুজ্জামান শিমুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আহ্বায়ক আব্দুল মতিন প্রমুখ।
[b]ঢাকা, ৬ এপ্রিল, (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
রাজনীতি
খালেদা জিয়ার হাতে ছাত্রদলের তদন্ত রিপোর্ট
দেশব্যাপী সংগঠিত খুন, গুম, হামলা-মামলা ও সংখ্যালঘু নির্যাতনের সামগ্রিক ঘটনাবলির অনুসন্ধানমূলক প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি বিশেষ তদন্ত কমিটি।