ফেনীর মহীপালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ফিরতি গাড়িবহরে পেট্রলবোমা হামলার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ মিছিলে উপস্থিত নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়।

বিক্ষোভ থেকে বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের ১৪ নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছে বিএনপি।

ফেনীতে পেট্রলবোমা হামলার বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের পরে তাৎক্ষণিকভাবে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। পুলিশি বাধা উপেক্ষা করে নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে তাদের সঙ্গে হাতাহাতি হয়।

এর আগে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী অভিযোগ করেন, খালেদা জিয়ার গাড়িবহরে বিপুল মানুষের অংশগ্রহণে ঈর্ষান্বিত হয়ে ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা গাড়িবহরে পেট্রলবোমা হামলা করেছে।
জেড