কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় দলীয় নেতারা এসব লিফলেট বিতরণ করে বিএনপির নেতাকর্মীরা।
এই কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় দলটির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে শাহবাগ মোড়, আজিজ সুপার মার্কেট, পিজি হাসপাতালসহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
বিকেল ৩টায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীর বিজয়নগর এলাকায় লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সিনিয়র আইনজীবী ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবেদ রাজাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমবি





