বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আন্দোলনের ডাকে সাড়া দিতে সোনারগাঁওবাসীর প্রতি আহবান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা বিএনপি আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ আহবান জানান। সোনারগাঁওয়ের মেঘনা শিল্পনগরীর বালুর মাঠে শুক্রবার সকালে এ অনুষ্ঠান হয়।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার এ আন্দোলন বিএনপির ক্ষমতায় যাওয়ার জন্য নয়। অবৈধ জুলুমবাজ সরকারের হাত থেকে মানুষকে মুক্ত করতেই এ আন্দোলন। আপনারা এ ডাকে সাড়া দিয়ে আন্দোলন তীব্র থেকে তীব্রতর করে তুলুন।’

সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে এতে সোনারগাঁওয়ের স্থানীয় নেতারা যোগ দেন।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ