ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আ'লীগ,বিএনপি ও জামায়াতের মধ্যে। কেউ কাউকে ছাড় দেয়নি। নানান নাটকীয়তায় জামায়াত যে চমক দেখিয়েছে তাতে বিস্মিত হয়েছে খোদ গোয়েন্দারা। শাসক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। কেন কিভাবে তারা এতজন প্রার্থীকে বিজয়ী করেছে এ নিয়ে শুরু হয়েছে রীতিমত হৈচৈ।
শাসক দলের নীতি নির্ধারকরা এ নিয়ে অনেকটাই টানাপোড়েনে আছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উপজেলা পরিষদের দ্বিতীয় দফা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ৩৭,বিএনপি ৩২ ও জামায়াতের প্রার্থী ৫৩টি উপজেলায় বিজয়ী হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৩৭,বিএনপির ৫১ ও জামায়াতের ১৭ জন বিজয়ী হয়েছেন। সব মিলিয়ে আওয়ামী লীগের ৭৪,বিএনপির ৮৩ এবং জামায়াতের ৭২ জন বিজয়ী হয়েছেন।
বিএনপি ও জামায়াত মিলে মোট ১৩৪ জন বিজয়ী হয়েছেন। প্রথম ধাপের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ৩২টি,আওয়ামী লীগ ২৩টি,জামায়াতে ইসলামী ২৪টি,জাতীয় পার্টি ৩টি ও অন্যান্য ১০টিতে এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ও আওয়ামী লীগ সমানসংখ্যক ৩৪টি,জামায়াতে ইসলামী ১০টি,জাতীয় পার্টি ১টি অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী ৩টিতে জয়ী হয়েছেন।
দ্বিতীয় ধাপে সিলেট বিভাগের মধ্যে সিলেটের বালাগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে খেলাফত মজলিস সমর্থিত সৈয়দ আলী আজগর ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত রেফা বেগম নির্বাচিত হয়েছেন।
সুনামগঞ্জ সদরে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের বদরুল কাদির মোহাম্মদ শিহাব ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের নিগার সুলতানা। দিরাই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত গোলাপ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ছবি চৌধুরী।
হবিগঞ্জের চুনারুঘাটে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী লুৎফর রহমান মহালদার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির কাজী সাফিয়া খাতুন। ঢাকা বিভাগে মুন্সীগঞ্জ সদরে ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের আমির হোসেন গাজী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের মেহেরুননেসা নাজমা নির্বাচিত হয়েছেন।
শ্রীনগরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপির সেলিম হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির জাহানারা বেগম। ঢাকার কেরানীগঞ্জে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির রুহুল আমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির সাবেরা বেগম নির্বাচিত হয়েছেন।
সাভারে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির দেওয়ান মইনউদ্দিন বিপ্লব ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির মিনি আক্তার উর্মি। টাঙ্গাইলের সখিপুরে বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে বিএনপির সবুর রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের তাহমিনা আক্তার মিনা।
জামালপুরের বকশিগঞ্জে ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টির এসএম আবু সাইম নির্বাচিত হয়েছেন। এই উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের ফলাফল স্থগিত রয়েছে।  শেরপুরের ঝিনাইগাতিতে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির আমিরুল ইসলাম মক্কু ও মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র লাইলী বেগম।
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির আমিরুল ইসলাম ভূঁইয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির শেফালী হামিদ। ভালুকায় বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের রফিকুল ইসলাম পিন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মনিরা সুলতানা মনির।
নেত্রকোনার কলমাকান্দায় ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের রফিকুজ্জামান খোকন ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির কলি আক্তার নির্বাচিত হয়েছেন। খালিয়াজুরীতে বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির মির্জা পারভেজ ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির মনোয়ারা বেগম।
পূর্বধলায় ভাইস চেয়ারম্যান জামায়াতের মাসুম মোস্তফা ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের হোসনে আরা লুৎফা নির্বাচিত হয়েছেন। বারহাট্টায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির এমএ আওয়াল ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের নিলুফার বেগম।
মানিকগঞ্জ সদরে বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মাওলানা মোহাম্মদ শামসুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির জিনাত রেহানা রিনা। হরিরামপুরে ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের আবুল বাসার সবুজ ও মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির কামরুন নাহার মুন্নি।
নরসিংদীর শিবপুরে ভাইস চেয়ারম্যান জামায়াতের আবদুর রহমান মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের নাসিমা সুলতানা বিজয়ী হয়েছেন। ফরিদপুরের নগরকান্দায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের আনিসুর রহমান শুভ ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির রওশন আরা বেগম।
বোয়ালমারীতে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মিজানুর রহমান মৃধা ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের রেখা পারভীন। সালথায় বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির আসাদ মাতব্বর ও নারী ভাইস চেয়ারম্যান বিএনপির মোর্শেদা খানম।
গোপালগঞ্জের কোটালীপাড়ায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মতিউর রহমান হাজরা ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের লক্ষ্মী রানী সরকার। মাদারীপুরের রাজৈরে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের শান্তিরঞ্জন দাস ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের লিটা কুদ্দুস।
শিবচরে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিএম দেলোয়ার হোসেন ব্যাপারী ও নারী ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের ফাহিমা আখতার বিজয়ী হয়েছেন। জামালপুরের ইসলামপুরে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের জিয়াউল হক জিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির সুফিয়া বেগম।
ময়মনসিংহ সদরে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের আশরাফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির খালেদা আতিক। গোপালগঞ্জের সদরে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মো. তাফসিরুল হুদা বাবু ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের নুরুন্নাহার বেগম।
রাজশাহী বিভাগের জয়পুরহাট সদরে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জামায়াতের হাসিবুল আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির জাহেদা কামাল। বাঘায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান জাসদের শফিউর রহমান শফি ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির ফারজানা দিল আফরোজ।
ক্ষেতলাল উপজেলায় বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মুস্তাকিম মণ্ডল ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির শামীমা আক্তার বেদনা। কালাই উপজেলায় ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের সোহরাব আলী মামুন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মরিয়ম নেছা নির্বাচিত হয়েছেন।
বগুড়া জেলার কাহালুরে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাইফুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মমতা আরজু কবিতা নির্বাচিত হয়েছেন। শিবগঞ্জে বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের আবদুস সামাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির বিউটি বেগম।
আদমদীঘিতে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের ইউনুস আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের ফারজানা আহমেদ মালা নির্বাচিত হয়েছেন। শাজাহানপুরে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির জহরুল ইসলাম জাহের ও নারী ভাইস চেয়ারম্যান বিএনপির কোহিনূর আক্তার।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের তাজের আলী ও নারী ভাইস চেয়ারম্যান পদে বিএনপির নুরুন্নেছা বাবলী বিজয়ী হয়েছেন। নওগাঁ সদরে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান জামায়াতের আবু সাদাত মো. সায়েম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শবনম মুস্তারী পলি।
আত্রাইয়ে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শেখ মো. একরামুল বারী ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মমতাজ হোসেন। নিয়ামতপুরে ভাইস চেয়ারম্যান পদে বিএনপির লিয়াকত আলী,মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মনোয়ারা খাতুন নির্বাচিত হয়েছেন।
পত্নীতলায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান জামায়াতের হাবিবুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির মরিয়ম বেগম। বদলগাছিতে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের শ. ম. ফজলুল হক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শাম্মী আক্তার নির্বাচিত হয়েছেন।
সাপাহারে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আবদুল ওয়াহেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির মোরশেদা পারভিন। নাটোর সদরে বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে বিএনপির ফয়সাল আলম আবুল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের মোরসেদা বেগম।
বাগাতিপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের মমতাজ আলী সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের শাবানা আক্তার নির্বাচিত হয়েছেন। গুরুদাসপুরে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির আবদুর রহিম মোল্লা ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের শাহিদা আক্তার মিতা।
লালপুরে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের আবুল কালাম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির শামসুন্নাহার পারুল নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জের তাড়াশে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের ফরহাদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের মনোয়ারা পারভীন মিনি।
পাবনার চাটমোহরে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে বিএনপির আরজ খান ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের সুফিয়া বেগম। ভাংগুরায় ভাইস চেয়ারম্যান পদে বিএনপির জাফর ইকবাল হীরক ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের জ্যোৎস্না খাতুন বিজয়ী হয়েছেন।
চট্টগ্রাম বিভাগের মধ্যে নোয়াখালীর কবিরহাটে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মফিজ উল্লাহ ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের বিবি জয়নব রিতু। কোম্পানীগঞ্জে ভাইস চেয়াম্যান আওয়ামী লীগের আজম পাশা রুমেল ও একই দলের মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভীন।
সোনাইমুড়ীতে জামায়াতের ভাইস চেয়ারম্যান শাহাব উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির পারভিন আক্তার। চাটখিলে জামায়াতের ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির শারমিন আনোয়ার।
ফেনী সদর উপজেলায় বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের ফোরকান চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের খাদিজা আক্তার। পরশুরাম উপজেলায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের এনামুল করিম মজুমদার। ওই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির নাসিমা আক্তার কামরুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
চাটখিল উপজেলায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান জামায়াতের মহিউদ্দিন হাসান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির শারমীন রতন নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির লাল বাদশা ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের পারভিন আক্তার।
কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত সাইফুল ইসলাম শহীদ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত সুফিয়া বেগম নির্বাচিত হয়েছেন। মনোহরগঞ্জ উপজেলার নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত কামাল হোসেন বুলু ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের আফরোজা কুসুম।
লাকসাম উপজেলায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগর মহব্বত আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের রাশিদা বেগম। চাঁদপুর জেলার ফরিদগঞ্জে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের ওয়াহিদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের রিনা নাসরিন।
মতলব (উত্তর) উপজেলায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের আরিফুল ইসলাম ইমন। ওই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের নিলুফার সরকার প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। মতলব (দক্ষিণ) উপজেলায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের শওকত আলী দেওয়ান ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের লক্ষ্মী রানী দাশ।
চাঁদপুর সদর উপজেলায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান জামায়াতের শাহজাহান মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি সমর্থিত মুনিরা চৌধুরী। চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে ইসলামিক ফ্রন্টের ইয়ার মোহাম্মদ পেয়ার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির আফরোজা বেগম জলি।
লোহাগাড়ায় ভাইস চেয়ারম্যান জামায়াতের নুরুল আফছার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একই দলের গুলশান আরা নির্বাচিত হয়েছেন। কক্সবাজারের পেকুয়া উপজেলায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির অধ্যাপক নুরুজ্জামান মঞ্জু ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের লুৎফা হায়দার রনি।
চকরিয়ায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের শাফিয়া বেগম চম্পা। খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ভাইস চেয়ারম্যান ইউপিডিএফ সমর্থিত অংগ প্রু মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান ইউপিডিএফের দেবী রানী বসু বিজয়ী হয়েছেন।
রাঙামাটির কাপ্তাই উপজেলায় ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী সুব্রত বিকাশ তংচংগ্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থী নুরুন্নাহার বেগম। নানিয়ারচর উপজেলায় বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির রণবিকাশ খিসা এবং মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের কোয়ালিটি চাকমা।
বান্দরবান জেলার থানছিতে ভাইস চেয়ারম্যান জনসংহতি সমিতি সমর্থিত চসাথোয়াই মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপির বকুলী মারমা নির্বাচিত হয়েছেন। রুমা উপজেলায় বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির জিংসমলিয়ান বম ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের জিংএংময়।
রোয়াংছড়ি উপজেলায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপি সমর্থিত ক্যসাইনু মারমা ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের মাউসাং মারমা। লামা উপজেলায় ভাইস চেয়ারম্যান বিএনপির আবু তাহের ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের শারাবন তহুরা নির্বাচিত হয়েছেন।
বরিশাল বিভাগের বরিশাল সদরে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. শাহনেওয়াজ শাহীন ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের রেহেনা বেগম। ভোলার চরফ্যাশনে বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের আকলিমা বেগম মিলা।
বোরহানউদ্দিন উপজেলায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের রাসেল আহমেদ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আহসান। পিরোজপুরের কাউখালী উপজেলায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মো. কামরুজ্জামান মিঠু ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির ফাতেমা ইয়াসমিন।
রংপুর বিভাগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান জামায়াতের ইকবাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির সুলতানা রাজিয়া। ঠাকুরগাঁওয়ে বিজয়ী হয়েছেন বালিয়াডাঙ্গীতে ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের আবদুস সামাদ পান্না ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির নাদিয়া ইমরান।
রানীশংকৈলে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির জামালউদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের সেলিনা জাহান লিটা। দিনাজপুরের ঘোড়াঘাটে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান জামায়াতের আলমগীর হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী রুশিনা সরেন।
চিরিরবন্দরে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির নূর আলম সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের রাশেদা আক্তার। বিরামপুরে বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির এ কে এম মঞ্জুর রশিদ ও মহিলা চেয়ারম্যান আওয়ামী লীগের জিন্নাতুন নেসা।
বীরগঞ্জে ভাইস চেয়ারম্যান জামায়াতের কে এম কাউসার ও মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপির সেলিনা আক্তার নির্বাচিত হয়েছেন। নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান জামায়াতের আবু নসর মু. রুহুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান স্বতন্ত্র শিরীনা বেগম।
লালমনিরহাটের সদরে নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির এ কে এম মোমিনুল হক ও নারী ভাইস চেয়ারম্যান একই দলের আঞ্জুমান আরা শাপলা। পাটগ্রামে বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের এ টি এম শফি কামাল এবং নারী ভাইস চেয়ারম্যান বিএনপির লতিফা আক্তার।
হাতিবান্ধায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান বিএনপির এ এস এম শামসুজ্জামান সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান একই দলের মাকতুফা রহমান বেলী। রংপুরের বদরগঞ্জে ভাইস চেয়ারম্যান বিএনপির সাইদুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান জাপার রুবিনা আক্তার নির্বাচিত হয়েছেন।
[b]ঢাকা, ১ মার্চ ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]