হাইকোর্ট মাজার গেটের সামনে থেকে বিএনপির ২০/২৫ জন বিএনপি কর্মীকে আটক করা হয়েছে।

আজ (বুধবার) জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাকে এগিয়ে দিয়ে নেতাকর্মীদের অধিকাংশই হাইকোর্টের ভেতরে অবস্থান নেন।

পুলিশ সেখান থেকে ২০/২৫ জনকে আটক করে। আটকৃতদের প্রথমে প্রিজন ভ্যানে রেখে পরে থানায় নেয়া হচ্ছে। তাৎক্ষনিকভাবে আটকৃতদের নাম জানা যায় নি।

রমনা জোনের এডিসি আশরাফুল ইসলাম বলেন, কোন বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেজন্য তাদের আটক করা হয়েছে। 

এমবি