বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার বিকেলে এই টুইট বার্তায় তিনি বলেন, শুক্রবার তাঁর দেওয়া নির্বাচন কমিশন গঠন প্রসঙ্গে প্রস্তাবের ভিত্তিতে ক্ষমতাসীন দল আলোচনার সুযোগ নিতে পারে।

বেগম জিয়া টুইট বার্তায় বলেছেন, ‘নিরপেক্ষ ইসি গঠনে আমি বিএনপির প্রস্তাবনা তুলে ধরেছি। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারে।’

শুক্রবার বিকেলে এব সংবাদ সম্মেলনে খালেদা জিয়া নিবন্ধিত সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানান।

একই সঙ্গে সব দলের ঐক্যের ভিত্তিতে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের খুঁজে বের করতে পাঁচ সদস্যের বাছাই কমিটি গঠনেরও কথা বলেন তিনি।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সৎ, সাহসী, অবাধ ও সুষ্ঠু স্বাধীন নির্বাচন কমিশনের বিকল্প নেই। এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনের যোগ্যতার কথাও বর্ণনা করেন তিনি।

নাজিব/এমবি