বিএনপি নেতাদের মধ্যে নূন্যতম শিক্ষা ও সৌজন্য বোধটুকুও নেই। এই সকল অর্বাচিন, বেয়াদব ও মূর্খ দলে থাকলে খালেদা জিয়ার ভরাডুবি হবে বলে মন্তব্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

রোবাবর দুপুরে রাজধানীর মতিঝিলের বলাকা চত্বরে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত বিএনপি আহুত হরতাল ও অবরোধ বিরোধী এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গুলশান কার্যালয়ে খালেদা জিয়াকে পুত্র শোকের সমবেদনা জানাতে না দিয়ে বিএনপি নেতারা চরম বেয়াদবির পরিচয় দিয়েছে।

তিনি বলেন, দেশের উন্নয়নকে রুদ্ধ করতে বিএনপির তথাকথিত হরতাল মানুষ প্রত্যাখ্যান করেছে। আপনি (খালেদা জিয়া) এই হরতাল অবরোধের নামে কত মায়ের কোল খালি করেছেন, আপনার কি তাদের জন্য বিন্দুমাত্রও মায়া দয়া হয়নি।

শ্রমিক লীগের দক্ষিণের সভাপতি সামসুল আলম বকুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, শ্রমীক লীগের সহ-সভাপতি জহুরুল আলম চৌধুরী প্রমুখ।

এমআর/ এআর