ধারাবাহিক হত্যাকাণ্ডের কারণে ছাত্রলীগকে যখন জনগণ ধিক্কার জানাচ্ছে তখন তারা নিজেদের বর্বরতাকে আড়াল করতে শিবির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।  
রোববার সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে এ অভিযোগ করেছেন-শিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল মো. আতিকুর রহমান।
ছাত্রলীগ নেতা রোস্তম নিহতের ঘটনায় ছাত্রশিবির রাবি শাখার সভাপতিসহ নেতাকর্মীদের  নামে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন- ছাত্রলীগ উদোর পিন্ডি বুদোর ঘারে চাপিয়ে উল্টো শিবির নেতৃবৃন্দের নামে মামলা করেছে। দিনকে রাত করার এ অপচেষ্টায় ছাত্রসমাজ বিস্মিত এবং ক্ষুদ্ধ।
শিবির সভাপতি ও সেক্রেটারি  হুশিয়ারি উচ্চারণ করে বলেন- অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় শিবির ছাত্র-জনতাকে সাথে নিয়ে ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে দূর্বার আন্দোলনের ঘোষনা দিতে বাধ্য হবে।
[b]ঢাকা, ৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]