প্রথম সংলাপের পর থেকে যাওয়া অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ করতে ৭ই নভেম্বর প্রধানমন্ত্রীর সাথে ফের সংলাপে বসতে যাচ্ছেন ঐক্যফ্রন্ট।
এরই মধ্যে সংলাপে বসার জন্য সম্ভাব্য তালিকার খসড়া তৈরি করছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোবরার রাতে এ তালিকা তৈরি করা হয়েছে বলে জানা গেছে।
ঐক্যফ্রন্টের সঙ্গে ফের সংলাপে বসার বিষয়টি গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টুকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফোন করে জানান।
ওই দিন বেলা ১১টার সময় গণভবন এ সংলাপ বসার সময় ঠিক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমকে বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তফা মহসীন মিন্টু।
তবে এখনো নির্ধারণ হয়নি প্রধামন্ত্রীর সঙ্গে সংলাপ হবে নাকি সাধারণ সম্পাদক পর্যায়ে হবে। সোমবার আলোচনা করে তা ঠিক করা হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংলাপ হলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন উপস্থিত থাকবেন।
যদি সাধারণ সম্পাদকদের মধ্যে সংলাপ হয় তাহলে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে যাবেন।
সম্ভাব্য তালিকায় রয়েছেন, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বাক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ড. শাহদীন মালিক, ড. আসিফ নজরুল প্রমুখ।
এর আগে গত ১ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সংলাপে বসেছিল জাতীয় ঐক্যফ্রন্ট।
জেড





