জানা যায়, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংসহ অনেক জেলা থেকে মানুষ আসছে। অনেকে সেই ভোর চারটায় এসে পৌঁছেছেন। এদের অনেকেই কালো ব্যাজ পরে এসেছেন।
খালেদা জিয়ার জানাজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় খালেদা জিয়ার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের আশেপাশে কোনো সাধারণ মানুষকে এখন প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করার ঘোষণা এসেছে সরকার থেকে। গার্ড অব অনারের জন্য পুষ্পস্তবক আনা হয়েছে ইতোমধ্যে।
এনএইচ