দেশের রাজনীতি ও রাজনৈতিক অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের সম্পাদকম-লীর সভা শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত দেশে আবারো নাশকতা সৃষ্টির ষড়যন্ত্র করছে। দেশের রাজনীতি ও রাজনৈতিক অঙ্গনে অশুভ শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে।