সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদ যাত্রায় রাস্তায় যানজট যে হবে না সেই নিশ্চয়তা দিতে পারি না। তবে এবার রাস্তার কারণে যানজট হবে না।

মঙ্গলবার সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তবে গত সোমবার নারায়ণগঞ্জের ভুলতায় মন্ত্রী বলেছিলেন, দেশের কোথাও যানজট নেই। তবে আগে কিছু কিছু জায়গায় যানজট তৈরি হলেও সেটা এখন স্বাভাবিক হয়ে গেছে।

তাই গতকালের কথা কথার সাথে অাজকের মন্তব্যটি বিপরীত মুখীই মনে করছেন অনেকে। যেখানে মন্ত্রীর কথায় অনেকেই আশাবাদী হয়ে উঠেছিলেন যে, এবার ঈদে নিশ্চিন্তে বাড়ি ফেরা যাবে। কিন্তু আজকের মন্তব্যে সেই নিশ্চয়তা না পাওয়ায় অনেকেই মহাসড়কগুলোতে ভোগান্তির আশঙ্কা করছেন।

এএইচ