ঢাকা মহানগর শ্রমিক দলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে এ কাউন্সিল শুরু হবে।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল ১১টায় খালেদা জিয়া কাউন্সিল স্থলে পৌঁছবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান বলেন, ‘কাউন্সিলে শ্রমিক দলের ঢাকা মহানগরকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করে নতুন কমিটি ঘোষণা করা হবে।’
এছাড়া একইস্থানে সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। আর এতেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ২০১১ সালে ৬ জুন ২৫১ সদস্যবিশিষ্ট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর কমিটি গঠন করা হয় ৭১ সদস্যবিশিষ্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সভাপতি ও বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক জাফরুল হাসানকে সাধারণ সম্পাদক করা হয়।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]
শ্রমিক দলের কাউন্সিলে প্রধান অতিথি খালেদা
ঢাকা মহানগর শ্রমিক দলের ৬ষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। শনিবার সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে এ কাউন্সিল শুরু হবে।কাউন্সিলে প্রধান অতিথি
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















