বাংলাদেশে এখন সড়ক দুর্ঘটনার হার অনেক কমে গেছে বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান।

আজ (শুক্রবার) সকালে কুমিল্লা সার্কিট হাউজে বিবিরবাজার স্থলবন্দর উন্নয়ন ও পরিচালনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

শাহজাহান খান বলেছেন, বাংলাদেশে একসময় যে হারে সড়ক দুর্ঘটনা ঘটেছে সেই তুলনায় এখন সড়ক দুর্ঘটনার হার অনেক কমে গেছে। যদি পরিসংখ্যান দেই, ১০ বছর আগে যেখানে সড়ক দুর্ঘটনার হার ছিল সাড়ে চার হাজার সেটা এখন আড়াই হাজারে নেমে এসেছে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার, তপন কুমার চক্রবর্তী, কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন প্রমুখ।

এমবি