বিডিআর ট্রাজেডির স্মরণে ২৫ ফেব্রুয়ারি জাতীয় ভাবে শোক দিবস পালনের পাশাপাশি ‘শহীদ সেনা দিবস’ ঘোষণার আহ্বান জানান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও ১৯ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিডিআর ট্রাজেডি স্মরণে ২৫ ফেব্রুয়ারি জাতীয় শোক দিবস পালন ও শহীদ সেনা দিবস ঘোষণার দাবিতে বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজিত মানবন্ধনে সভাপতির বক্তব্য এমন মন্তব্য করেন।
তিনি বলেন,২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের যে নাটক মঞ্চস্থ হয়েছিল তা যে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর চরম আঘাত তা দিবালোকের মত স্পষ্ট। স্বাধীনতার পরপরই বাংলাদেশকে অকার্যকর ও ব্যর্থ রাষ্ট্রে পরিনত করার যে চক্রান্ত ২৫ ফেব্রুয়ারি সেই চক্রান্তেরই নগ্ন বহিঃপ্রকাশ।
সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান ও ১৯ দলীয় জোটের শীর্ষ নেতা জেবেল রহমান গাণি,সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন স্বাধীনতা ফোরাম সভাপতি আবু নাসের মুহম্মদ রহমাতুল্লাহ,ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া,ডিএল সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি,জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের যুগ্ম সম্পাদক সাদেক আহমেদ খান, কল্যাণ পার্টি ভাইস চেয়ারম্যান কর্ণেল (অবঃ) এ.এফ.এম নুরুদ্দিন,সাইদুর রহমান তামান্না,যুগ্ম মহাসচিব ও মুখপাত্র এম.এম. আমিনুর রহমান,সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী,দপ্তর সম্পাদক আল-আমিন ভুইয়া রিপন,নগর সভাপতি মোঃ নুরুল কবির ভুইয়া পিন্টু,কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ আজিজুর রহমান মিন্টু,কোরাইশা বেগম সাবিহা,আলী হোসেন ফরাজী,মোঃ নজরুল ইসলাম মন্ডল,মাহবুবুর রহমান জয় চৌধুরী,সালমা বেগম বেগম,যুবনেতা জোবায়ের নাহিদ,ছাত্রনেতা শেখ এনামুল হোসেন তানিম প্রমুখ।
জেবেল রহমান গাণি বলেছেন,বিডিআর ট্রাজেডি আমাদের দেশের এক কলংকজনক অধ্যায়। ২৫ ফেব্রুয়ারি রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা উচিত। কারণ এটি আজ সমগ্র জাতির আকাংখা। মহান ভাষা আন্দোলনের যে চেতনা অন্যায়ের কাছে মাথা নত না করা,সেই চেতনাকে ধারন করে বাংলাদেশ বিরোধী সকল শক্তির বিরুদ্ধেদেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ
[/b]
রাজনীতি
২৫ ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণার দাবি
বিডিআর ট্রাজেডির স্মরণে ২৫ ফেব্রুয়ারি জাতীয় ভাবে শোক দিবস পালনের পাশাপাশি ‘শহীদ সেনা দিবস’ ঘোষণার আহ্বান জানান বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও ১৯ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক।





