রমজানুল মোবারককে স্বাগত জানিয়ে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য র‌্যালী করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন শাখা।

র‌্যালীত্তোর সমাবেশে শিবির নেতারা বলেন, মানবজাতির প্রতি আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল কোরআন। আর কুরআন নাজিলের মাস হলো রমযান মাস। কুরআন থেকে হেদায়াত লাভ ও সমাজে কুরআনের আইন প্রতিষ্ঠার জন্য যে মন মানসিকতা ও চরিত্রের প্রয়োজন, সেই চরিত্র সৃষ্টির জন্য আল্লাহ তায়ালা মাহে রমজানের রোজা পালনকে আমাদের প্রতি ফরজ করেছেন। তাই রমজান মাসকে প্রশিক্ষনের মাস হিসেবে গ্রহণ করে সার্বিক জীবনে কুরআনের অনুস্বরণকারী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একই সাথে কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার শপথ গ্রহণ করতে হবে।  

নেতৃবৃন্দ সরকারের উদ্দ্যেশ্যে বলেন, সরকারের অবহেলা ও এক শ্রেণীর অসাধু ব্যক্তির অপকর্মে রোজায় মানুষকে নানা ভোগান্তিতে পড়তে হয়।  ইতিমধ্যেই রোজার সামাগ্রীসহ নিত্য পন্য দ্রব্যর দাম লাগামহীন ভাবে বাড়ছে। যা সবাইকে বিশেষ করে সমাজের নিন্ম বিত্ত মানুষের জীবনকে আরও সংকটে ফেলে দিয়েছে। ফলে প্রতি বছরই এই মুসলীম প্রধান দেশে মাহে রমজানে মধ্যবিত্ত ও হত দরিদ্র মানুষের করুণ চিত্র দেখতে হয়। 

মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর দাম সহনীয় পর্যায়ে রাখতে কার্যকর ব্যবস্থা করতে হবে। রমজানের পবিত্রতা রক্ষায় অশ্লীলতা বেহায়াপনা বন্ধ করতে হবে। ইসলাম বিরোধী সকল কার্যক্রম বন্ধ করতে হবে। মাহে রমজান যেন জনগণ নির্বিঘ্নে পালন করতে পারে তার সার্বিক ব্যবস্থা করতে হবে। কুরআন নাজিলের মাসে কুরআন প্রেমিক নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। ইসলাম প্রিয় ছাত্রজনতার উপর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে।

ঢাকা মহানগরী উত্তর: মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা। সকাল ৮টায় কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিরাজুল ইসলামের র‌্যালীটি বসুন্ধরা গেট থেকে শুরু হয়ে কুড়িল চৌড়াস্তায় গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শাখা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরী দক্ষিণ: মাহে রমজান উপলক্ষে রাজধানীর যাত্রাবাড়ীতে বর্ণাঢ্য র‌্যালী করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। সকাল সাড়ে ৯টায় কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক শাহ মাহফুজুল হকের নেতৃত্বে র‌্যালীটি যাত্রাবাড়ী জুড়াইন বাস ষ্ট্যান্ড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় শাখা সভাপতিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরী পূর্ব:  রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। সকাল ১০টায় কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহিন আহমেদ খানের নেতৃত্বে মিছিলটি রাজধানীর খিলগাঁও এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় শাখা সভাপতি এস এম মিঠুনসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা মহানগরী পশ্চিম: মাহে রমজানকে স্বাগত জানিয়ে রাজধানীতে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। সকাল ১১টায় কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক রাজিবুল হাসান বাপ্পির নেতৃত্বে মিছিলটি মিরপুর এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় শাখা সভাপতি ডা. মোজাহিদুল ইসলামসহ  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মহানগরী উত্তর: নগরীতে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তর শাখা। সকাল ৯টায় শাখা সভাপতি তৌহিদুল ইসলামের নেতৃত্বে নগরীর কেন্দ্র স্থলে র‌্যালী ও সমাবেশ করে নেতাকর্মীরা।

চট্টগ্রাম মহানগরী দক্ষিণ: ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে নগরীতে র‌্যালী ও সমাবেশ করে নেতাকর্মীরা। এতে শাখা সভাপতি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগরী: নগরীতে বর্ণাঢ্য র‌্যালী করে ছাত্রশিবির রাজশাহী মহানগরী শাখা। সকাল ৯টায় শাখা সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে র‌্যালীটি রেলগেট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।

গাজীপুর মহানগরী: মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী করে ছাত্রশিবির গাজীপুর মহানগরী শাখা। সকাল ১১টায় শাখা সভাপতির নেতৃত্বে র‌্যালীটি ঢাকা-ময়মনসিংহ রোডে শুরু হয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

নারায়নগঞ্জ মহানগরী:  নগরীরতে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে ছাত্রশিবির নারায়নগঞ্জ মহানগরী শাখা। সকাল ১০টায় শাখা সভাপতির নেতৃত্বে নগরীর চাষাড়া এলাকায় র‌্যালী ও সমাবেশ করে নেতাকর্মীরা।

বরিশাল মহানগরী: বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে ছাত্রশিবির বরিশাল মহানগরী শাখা। সকাল ১০টায় শাখা সভাপতি কামরুল হাসানের নেতৃত্বে মিছিলটি বিশ্বরোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়।

কুমিল্লা মহানগরী: মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে ছাত্রশিবির কুমিল্লা মহানগরী শাখা। সকাল ৯টায় শাখা সভাপতি শাহাদাত হোসাইন এর নেতৃত্ব র‌্যালীটি নগরীর মনোহরপুর এলাকা থেকে শুরু করে টমছম ব্রিজের কাছে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

ময়মনসিংহ মহানগরী: মহানগরীতে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে ছাত্রশিবির ময়মনসিংহ মহানগরী শাখা। সকাল ১০টায় শাখা সভাপতির নেতৃত্বে নগরীর প্রাণ কেন্দ্রে র‌্যালী ও সমাবেশ করে নেতাকর্মীরা।

চাঁদপুর শহর: মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালী করেছে ছাত্রশিবির চাঁদপুর শহর শাখা। সকাল ১১টায় শাখা সভাপতির নেতৃত্বে নগরীতে র‌্যালী ও সমাবেশ করে নেতাকর্মীরা।  

কুমিল্লা জেলা দক্ষিণ: কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে ছাত্রশিবির কুমিল্লা জেলা দক্ষিণ শাখা। সকাল ১০টায় শাখা সভাপতির নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‌্যালীটি করে নেতাকর্মীরা।

এমবি