[b]ঢাকা: [/b]জনগণের ভোটে নির্বাচিত নয় এমন কিছু সং বসে থাকবে দশম জাতীয় সংসদে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি আয়োজিত জনসভায় তিনি এমন মন্তব্য করেন।
খালেদা জিয়া বলেন, গত ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে,তা দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এজন্য তিনি দেশের মানুষকে ধন্যবাদ জানান।  
জাতীয় পার্টির একইসঙ্গে বিরোধী দলে থাকা এবং মন্ত্রিপরিষদে থাকারও সমালোচনা করেন তিনি। তিনি বলেন,৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে,সেটি কলংকিত সরকার।  
এছাড়া যৌথবাহিনীর অভিযানের নামে জনগণের ওপর নির্যাতন বন্ধেরও আহ্বান জানিয়ে বেগম জিয়া বলেন, আপনারা আজীবন ক্ষমতায় থাকতে পারবেন না। শিগগিরই দেশের মানুষ আপনাদের বিদায় করবে।
এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে উল্লেখ করে বেগম জিয়া দ্রুত নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে আওয়ামী লীগকে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান।