মহাজোট সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় মহাজোট সরকারের কতিপয় কুলাঙ্গার জড়িত বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে “এট্রোসিটিজ অন মাইনোরিটিজ ইন বাংলাদেশ” শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলা করা হয়েছে। একটি মহল রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংখ্যালঘুদের ওপর এই হামলা করা হয়েছে।
এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, সাংবাদিক অজয় দাস গুপ্ত প্রমূখ উপস্থিত ছিলেন।  
[b]ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]