জিয়াউর রহমানের হত্যার পর সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির তৃতীয় তলায় বীর উত্তম খাজা নিজামুদ্দি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে খালেদা জিয়া ও বদরুদ্দোজা চৌধুরী জড়িত কি না জাতি জানতে চায়। কারণ জিয়ার হত্যার সময় সার্কিট হাউজের পাশের রুমেই ছিলেন ডা. বদরুদ্দোজা চৌধুরী। তিনি অক্ষত অবস্থায় পরদিন সকালে বেরিয়ে আসেন। পরবর্তীতে খালোদা তাকে রাষ্ট্রপতি বানিয়েছেন। তাকে রাষ্ট্রপতি বানানো ও সুস্থ অবস্থায় ফিরে আসা- এর রহস্য কী জাতি জানতে চায়।
বিএনপির তৎকালীন মহাসচিব ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও খালেদা জিয়া এ হত্যাকাণ্ডে জড়িত বলেও সন্দেহ পোষণ করেন তিনি।জিয়াউর রহমান হত্যার পর খালেদা জিয়া রাজনীতি ও অর্থনৈতিকভাবে সবচাইতে বেশি লাভবান হয়েছেন বলে মন্তব্য করেন সাবেক এই মন্ত্রী।
চলমান রাজনীতি বিষয়ে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ব্যারিষ্টার জাকির আহম্মদ, উপস্থিত ছিলেন।
হাছান মাহমুদ বলেন, বেগম জিয়া যদি জিয়া হত্যায় জড়িত না থাকবেন তাহলে সোয়া দুইবারের এই প্রধানমন্ত্রী স্বামী হত্যার বিচার চাননি কেন। চাননি এই কারণে কেঁচো খুড়তে সাপ বেরিয়ে আসবে, খালেদা জিয়া এবং বদরুদ্দোজা জড়িত সেই তথ্য বেরিয়ে আসবে।
হাছান মাহমুদ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ইঙ্গিত করে বলেন, গত কয়েক দিন ধরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব যেভাবে কথা বলছেন তাতে রাজনৈতিক শিষ্টাচার ও শালীনতার সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে। মিথ্যা কথা বলতে বলতে তাকে এখন মানুষ ফাসেক আলমগীর বলে।
তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার হয়েছে। কিন্তু এর পেছনে যারা কলকাঠি নাড়িয়েছেন তাদের বিচার হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে পেছনের কলকাঠি যারা নাড়িয়েছেন তাদেরও বিচার হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাইমুর সরোয়ার কমল এমপি ও সাম্যবাদী দলের নেতা হারুন অর রশিদ প্রমুখ।
[b]ঢাকা, ৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
জিয়া হত্যায় সবচেয়ে বেশি লাভবান খালেদা: হাছান মাহমুদ
জিয়াউর রহমানের হত্যার পর সবচেয়ে বেশি লাভবান হয়েছেন বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়া বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। বুধবার সকালে ঢাকা রিপোর্টাস ইউনিটির
এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বিরোধীদের আশ্রয়ে পাটোয়ারী-সিফাতরা জিয়া পরিবারকে গালিগালাজ করছে
বিরোধী দলের আশ্রয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী-সিফাতরা প্রধানমন্ত্রী তারেক রহমান ও জিয়া পরিবারকে লক্ষ্য করে অশালীন উক্তি ও বিবেক-নীতিবর্জিত গালিগালাজ করছেন বলে অভিযোগ করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। এ ধরনের বক্তব্য ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে বলেও দাবি করেন তিনি।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তারেক রহমানের পাশেও ঢাকাবাসী: আবদুস সালাম
ঢাকা শহর অতীতে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে ছিল, একইভাবে বর্তমানেও ঢাকাবাসী প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
















