জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান অসুস্থ কাজী জাফর আহমদকে দেখতে মঙ্গলবার বিকালে এ্যাপোলো হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেখানে তিনি কাজী জাফরের শয্যা পাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ-খবর নেন।
কাজী জাফর হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) অবস্থান করছেন।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





