বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,প্রয়াত প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা শাসক গোষ্ঠীর সমালোচনা করে শেষ বয়সে তাদের রোষাণলের শিকার হয়েছিলেন।
শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাব আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে ‘এবিএম মূসা স্মৃতি মঞ্চে’ তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে ফিরে আনার জন্য মানুষের যে আকুতি ছিল তা তিনি তার লেখা ও বক্তব্যের মধ্যে তুলে এনেছিলেন। তার চলে যাওয়ার এই শূন্যতা পূরণ হওয়ার নয়।
প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট এ বি এম মূসা গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য কলম ধরেছিলেন বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক ব্যক্তিদের জাতীয় প্রেসক্লাবে বই মেলায় এসে বই কেনার জন্য আহ্বান জানান।
এর আগে মির্জা ফখরুল বইমেলার প্রতিটি স্টল প্রদর্শন করেন । এসময় তিনি বইমেলা থেকে কয়েকটি বই কেনেন।
সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, কবি হাসান হাফিজ প্রমুখ।
বাংলা নববর্ষ উপলক্ষে গত রোববার জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী এই বই মেলার আয়োজন করা হয়েছিল।
[b]ঢাকা,এমএইচ,১৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
এবিএম মূসা শাসক গোষ্ঠীর রোষাণলের শিকার: ফখরুল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,প্রয়াত প্রবীণ সাংবাদিক এ বি এম মূসা শাসক গোষ্ঠীর সমালোচনা করে শেষ বয়সে তাদের রোষাণলের শিকার হয়েছিলেন





