দলীয় নেতাকর্মীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

আজ (বুধবার) সকালে স্বেচ্ছা‌সেবক দ‌লের সভাপ‌তি শ‌ফিউল বারী বাবু এন‌টি‌ভি অনলাইন‌কে জানান, গতকাল সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বকশীবাজারে বিশেষ আদালতে যাওয়া-আসার পথে তাঁর গাড়িবহরে থাকা নেতাকর্মীদের ওপর পুলিশের হামলা, লাঠিচার্জ ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে।

এ সময় নেতাকর্মীরা গুরুতর আহত হন। এই হামলার প্রতিবাদে দেশব্যাপী জেলা ও মহানগরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি পালন করবে।