বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট সাংবাদিক ও বুদ্ধিজীবী মুহাম্মদ কামারুজ্জামানকে   সরকার কর্তৃক বিচার বিভাগীয় হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে ও অবিলম্বে তাঁর মুক্তির দাবিতে জামায়াতের আহুত আগামী ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে বিক্ষোভ করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার সন্ধ্যা ৫.৪৫টায় মগবাজার রেলগেইট এলাকায় বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে রমনা থানা জামায়াতের কর্মীরা।

বিক্ষোভ মিছিলটি মগবাজার রেলগেইট থেকে শুরু হয়ে চৌরাস্তায় এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, থানা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য জিল্লুর রহমান, ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, জামায়াত নেতা মাহবুবুর রহমান, আশরাফুল ইসলাম ও শিবির নেতা আকরাম হোসেন, হাফিজুল ইসলাম ও মুরাদ হোসেন প্রমুখ।

জেআই