বিএনপি’র ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানের স্বামী মজিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা ও সদস্য সচিব আবদুস সালাম।
শনিবার তারা এক শোক বাণীতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
৬ এপ্রিল মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে মজিবুর রহমান মৃত্যুবরণ করেন।
[b]ঢাকা: কেএ ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//[/b]