ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীমের ওপর হামলার প্রতিবাদে শনিবার বিকালে ৪টায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।
ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউ থেকে বের হওয়া মিছিল জিরো পয়েন্ট হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
মিছিলের ফলে কিছু সময়ের জন্য গুলিস্তান-পল্টন এলাকায় যান চলাচল বন্ধ থাকে। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার ধানমণ্ডির নিজ বাসার সামনে গুলিবিদ্ধ হন ছাত্রলীগের সাবেক সভাপতি এনামুল হক শামীম। বর্তমানে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা, ২১ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





