বকশিবাজারে সংঘর্ষের ঘটনায় মির্জা ফখরুলসহ ৬০ জনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন চকবাজার থানার এসআই হাসিবুল ইসলাম।
এর আগে বুধবার দুপুরে দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির হওয়ার পর ছাত্রদলকর্মীরাও সেখানে প্রবেশের চেষ্টা করে।
তবে পুলিশের বাধার কারণে আদালতে ঢুকতে না পেরে তারা ক্ষিপ্ত হয়ে ঢিল ছুড়লে পুলিশ লাঠিপেটা করে ও টিয়ার শেল ছুড়ে তাদের সরিয়ে দেয়।
বুধবার বেলা ১টার পর ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকা তৃতীয় মহানগর বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসের বাইরে এ ঘটনা ঘটে।
ওই সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে বিনা উস্কানিতে হামলার অভিযোগ এনে তার প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





