গুলশানের বাড়ি নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদূদ আহমদ। আজ (বৃহস্পতিবার) হাইকোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সাথে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন।
গতকাল (বুধবার) ব্যারিস্টার মওদূদ আহমদের গুলশানের বাড়িকে সরকারি সম্পত্তি হিসেবে উল্লেখ করে দুদকের করা চার্জশীট আদালতে জমা দেয়ার অনুমোদন দেয় সংস্থাটি।
এরই প্রতিক্রিয়ায় মওদূদ আহমদ এ মন্তব্য করে আরও বলেন, মামলাটি সম্পূর্ণরুপে রাজনৈতিক উদ্দেশ্যে এবং তাকে হেয় করার জন্য দায়ের করা হয়েছে।
মওদূদ বলেন, গুলশানের এই বাড়িতে আমরা গত ৩৩ বছর ধরে বসবাস করছি। এ বাড়ির মালিক ছিলেন একজন অস্ট্রেলিয়ান নাগরিক মিসেস ইন্ডেপ্লাটস। অস্ট্রেলিয়ান সরকারের অনুরোধে যখন এই বাড়িটি সরকার রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে তাকে ফিরিয়ে দেয় তখন আমি সরকারে ছিলাম না।
মওদূদ আরও বলেন, পরবর্তীতে ২০০৫ সালে হাইকোর্টের এক রায়ের ভিত্তিতে রেজিস্ট্রি করা দলিলের মাধ্যমে লন্ডনে বসবাসরত আমার ভাই এই বাড়ির মালিক হন। এ রায় সংক্রান্ত সকল দলীল সত্য ও সঠিক। এটি কোন পরিত্যক্ত সম্পত্তি নয়। বাড়ির ওপর সরকারের কোন মালিকানা নেই।
পরবর্তীতে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার এবং রাজউক যে আপীল দায়ের করেছে সেগুলো এখনো আপীল বিভাগে বিচারাধীন রয়েছে। আর এ পরিস্থিতিতে দুদকের এ ধরনের ফৌজদারি মামলা দায়ের করাও উদ্দেশ্য প্রনোদিত।
[b]ঢাকা, কেএ (টাইমনিউজবিডি.কম) // কেবি [/b]
রাজনীতি
দুদকের অভিযোগ মিথ্যা-ভিত্তিহীন: মওদুদ
গুলশানের বাড়ি নিয়ে দুর্নীতি দমন কমিশন দুদকের অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদূদ আহমদ। আজ (বৃহস্পতিবার) হাইকোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সাথে এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন





