বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
‘পৌরসভা নির্বাচন সুষ্ঠু হবে না’ বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে তিনি এ কথা বলেন। যাদের জন্ম সামরিক ঘরে, তারা যদি গণতন্ত্র শেখাতে চায়, তাহলে জাতির কাছে হাস্যকর ছাড়া আর কিছুই নয়।
বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া চৌড়হাস মোড়ে ‘মুক্তি মিত্র স্মৃতিসৌধের’ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাহবুব উল আলম হানিফ বলেন, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসই হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আওয়ামী লীগকে গণতন্ত্র শেখানোর জন্য কারো প্রয়োজন নেই।
এ সময় কুষ্টিয়ার কুমারখালী-খোকসা আসনের সংসদ সদস্য আব্দুর রউফ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএম





