তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে তিস্তা অভিমুখে বিএনপির লংমার্চ রংপুরে থেকে ফের যাত্রা শুরু করেছে।
বুধবার সকালে লালমনিরহাটের ডালিয়া অভিমুখে আবার যাত্রা শুরু করছে লংমার্চ।
ডালিয়া অভিমুখে যাত্রার আগে সকালে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে লংমার্চটি রংপুর শহরে পৌঁছায়। এরপর লংমার্চে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীরা রংপুরেই রাত যাপন করেন।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]