আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দাবি করেছে, আগামী জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অজুহাত খুঁজতেই বিএনপি নেতারা মাদকের বিরুদ্ধে অভিযানসহ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন। 

আজ (শুক্রবার) সকালে রাজধানীর মাতুয়াইলে পুরোনো যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযানে এসে কাদের একথা বলেন।  

বলেও নিজের আশঙ্কার কথা জানান

ওবায়দুল কাদের আশঙ্কা প্রকাশ করেছেন যে,  এবার ঈদে সড়কের জন্য নয়, পুরোনো যানবাহন ও উল্টোপথে যান চালানোর কারণে ভোগান্তি হতে পারে। 

একসময়ের শীর্ষ সন্ত্রাসী জোসেফকে রাষ্ট্রপতির ক্ষমা ও বিদেশে চলে যাওয়া সম্পর্কে আরও খোঁজ নিয়ে বিস্তারিত বলতে পারবেন বলেও জানান তিনি। তবে বিএনপি নেতাদের মুখে এ বিষয়ে কোনো কথা মানায় না বলেও জানান কাদের। 

সেতুমন্ত্রী আরও বলেন, “যেই দল ৭ ধারার মতো একটা বিষয়কে গঠনতন্ত্র থেকে বাদ দিয়ে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ, দণ্ডিত দল; কানাডার ফেডারেল আদালতে যারা বিশ্ব স্বীকৃত সন্ত্রাসী দল, সেই দলের এ নিয়ে কোনো অধিকার নেই।” 

কাদের বলেন, “বিএনপি নির্বাচনে জিতবে না, এই আশঙ্কায় তারা নিজেরাই নির্বাচন থেকে সরে দাঁড়াতে এই অজুহাত তৈরি করছে।”    

এমবি