ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলার সর্ববৃহৎ ও প্রধান ঈদ জামাতে নামাজ আদায় করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়। এতে ঠাকুরগাঁও পৌর মেয়রসহ প্রায় ৩০ সহস্রাধিক মুসল্লি নামাজ আদায় করেন।
এছাড়া সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও পুলিশ লাইন মাঠে, জেলা আনসার ও ভিডিপি মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
এদিকে, ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলার বিভিন্ন ঈদগাহে মুসলিম উম্মার শান্তি কামনা করে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।
জেএ





