৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষ্যে সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাছুম এ কর্মসূচি ঘোষণা করেন।

মাছুম বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের প্রহসন করে বর্তমান ক্ষমতাসীন কর্তৃত্ববাদী সরকার গণতন্ত্রকে হত্যা করেছে। তারা শক্তির জোরে ক্ষমতা দখল করে জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মত চেপে বসেছে।

তিনি বলেন,তারা আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার হরণ করে গোটা দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। এ অবস্থায় গণতন্ত্র উদ্ধারে জাতীয় ঐক্যের বিকল্প নেই।

জামায়াত সবসময় জনগণের পক্ষে রয়েছে উল্লেখ করে তিনি ৫ জানুয়ারি শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি পালনে দলীয় নেতা-কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান।

বিজ্ঞপ্তি