৫ জানুয়ারী গনতন্ত্র হত্যা ও কালো দিবস কর্মসূচিতে বিএনপি চেয়ারপার্সনকে আটক এবং দেশব্যাপী বিএনপিনসহ ২০ দলীয় জোটের নেতা-কর্মীদের হত্যা পুলিশ ও আওয়ামী আক্রমন এবং কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচিতে ছাত্রদলের মিছিলসহ অবরোধ সফল করার জন্য বিভিন্ন কর্মসূচী পালন করেছে।
শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি মিছিলে ছাত্রলীগের সাধারন সম্পাদক নাজমুলের নেতৃত্বে হামলা চালায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা কাজী রওনাকুল ইসলাম শ্রাবনকে ছাত্রলীগের সাধারন সম্পাদক নিজের গাড়িতে তুলে ক্যাম্পাসে নিয়ে হাতুড়ি এবং হকিস্টিক দিয়ে নির্মম ভাবে পিটিয়ে গুরুতর জখম করে । পরে শাহবাগের থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
এছাড়া অবরোধের পক্ষে পরীবাগ থেকে একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বাংলামোটরে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মনিরুজ্জামান রেজিন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান সোগাগ, সহ সাধারন সম্পাদক রবিউর ইসলাম রবি, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান রয়েল, স্কুল বিষয়ক সম্পাদক আরাফাত বিল্লাহ।
আরামবাগে নটরডেম কলেজের সামনে থেকে ছাত্রদল আরেকটি মিছিল বের হয়। ওই মিছিলে নেতৃত্বদেন ছাত্রদলের সহ-সভাপতি তারেক-উজ-জামান, মামুন বিল্লাহ,সহ-সাধারন সম্পাদক এম জেড আই জহির,ঢাবি ছাত্রনেতা আকবর ,ঢাকা কলেজ ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক মাইনুদ্দিন নিলয় প্রমুখ।
পূরান ঢাকার জেলা পরিষদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মিছিলে নেতৃত্বদেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাধারন সম্পাদক ওমর ফারুক মুন্না,সাংগাঠনিক সম্পাদক এবিএম মহসিন বিশ্বাস।এছাড়া উপস্থিত ছিলেন নাজমুল হাই রায়হান, মিঠু, সাখাওয়াত ,রফিক,মিজান,সিয়াম,সুমন,লিমন,জামাল প্রমুখ।
শমরিতা হাসপাতালের সামনে মিছিলের নেতৃত্বদেন মহানগর (উ:)ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান রাজ।
রাজধানীর টিপু সুলতান রোড়ে মিছিলের নেতৃত্বদেন জহির উদ্দিন তুহিন,এসময় উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফ।
এছাড়া চট্টগ্রাম মহানগর (উ:),চট্টগ্রাম মহানগর (দ:)এর ২০০ শতাধিক নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।
এদিকে সিলেট জেলা ও মহানগর সুনামগঞ্জ,টাংগাইল চাঁদপুর কুমিল্লা সহ সারা দেশে ছাত্রদলের নেতাকর্মীদের মিথ্যা মামলায় গ্রেফতার ও পুলিশের গুলিবর্ষনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হাসান।
এমএইচ





