ভাষা সৈনিক আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মার্যাদা না দিয়ে সরকার ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক আব্দুল মতিনের কফিনে ফুল দিতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মহান এ নেতাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া সরকারের দায়িত্ব ছিলো। বিএনপিসহ গোটা দেশের মানুষ এটা আশা করেছিলো। কিন্তু কেন দেয়নি এটা সরকার জানেন।
এ সময় ভাষা সৈনিক আব্দুল মতিনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য জোর দাবি জানান মির্জা আলমগীর।
তিনি বলেন, ভাষা সৈনিক আব্দুল মতিন ছিলেন কিংবদন্তী নেতা। তিনি ভাষা আন্দোলনের একমাত্র সূতিকাগার ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ গড়ার কাজে ব্যস্ত ছিলেন। তার এ শূন্যতা জাতি পূরণ করতে পারবে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্থানীয় কমিটির সদস্য এমকে আনোয়ার, বিএনপির স্থায়ী কমিটিরসদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর





