আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহম্মেদ বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন- আন্দোলনের স্রোতে সরকার তাসের ঘরের মত ভেসে যাবে। আমি(তোফায়েল) বলবো সরকার নয়, খালেদার আন্দোলন তাসের ঘরের মত ভেসে যাবে।

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে(টিএসটি) প্রয়াত আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাকের তৃতীয় স্মরণসভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্র আর কোনদিন সফল হবে না। সবাই আজ দেশ রক্ষায় ঐক্যবদ্ধ।সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।

বঙ্গবন্ধুকে যারা তাচ্ছিল্য করে ওদের প্রতি ঘৃণা প্রদর্শণ করা ছাড়া আর কি করার আছে উল্লেখ করে তিনি বলেন, যারা স্বাধীনতার ইতিহাস ম্লান করতে চায় তাদের একটি উদ্দেশ্য আছে।শুধু ডক্টরেট ডিগ্রি অর্জন বা সার্টিফিকেট অর্জন করলেই জ্ঞানী হওয়া যায় না। অনেক জ্ঞান পাপি আছে যারা সব কিছু জানে বোঝে কিন্তু বলে না। কারণ তরা বিএনপি করে।

মুজিব বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করেছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, সবাই জানে বুদ্ধিজীবীদের কারা হত্যা করেছে। জানেনা শুধু দালালরা।

আজ ফখরুল এই কথা বলে প্রমাণ করলেন তিনি দালাল ছিল। আলবদর বাহিনীর প্রধান নিজামী কি স্বীকার করবে সে হত্যা করেছে।মুজাহিদ, সাঈদী ও কাদের মোল্লা কি বলবে তারা হত্যা করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন প্রমুখ।

এমআর/এসএইচ