বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদলের নবঘোষিত কমিটির নেতারা।

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাত ৮টা ৪০ মিনিটে শুভেচ্ছা বিনিময় হয়।

বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্র বিষয়ক সহ-সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসানসহ কমিটির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সাংগঠনিক অভিভাবক বেগম খালেদা জিয়া মঙ্গলবার ছাত্রদলের ২০১ সদস্যের কমিটির অনুমোদন দেন।

কেএইচ