সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকারে অমানবিক জুলুম, নির্যাতন এবং দমন নিপীড়নের বিরুদ্ধে আমরা রাজপথে নামবই।
সন্ধ্যার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সিমিতির নির্বাচিত কমিটির সভাপতি খন্দকার মাহবুব হোসেন ও সম্পাদক মাহবুব উদ্দিন খোকনের নেতৃত্বে কর্মকর্তাদের সঙ্গে এক সৌজন্যমূলক সাক্ষাত অনুষ্ঠানে বেগম জিয়া এ কথা বলেন।
বেগম জিয়া বলেন, এই আইনজীবীসহ বিরোধীদলীয় নেতা কর্মীদের উপর সরকারের পুলিশ বাহিনী এবং দলীয় সন্ত্রসীদের হামলার জবাব পেয়ে ঢাকা আইনজীবী সমিতি ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আপনারা বিজয়ী হয়েছেন।
তিনি বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলনকালে পুলিশ বাহিনী আইনজীবীদের উপর নোংরা পানি ছিটিয়েছে। এছাড়া সরকারের সন্ত্রাসীরা মহিলা আইনজীবীকে কিভাবে পিটিয়েছে এসব কারণেই এবার নির্বাচনে তাদের পরাজয় হয়েছে। বিস্তারিত আসছে........
[b]ঢাকা, একে, ১৫ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ [/b]
রাজনীতি
রাজপথে আমরা নামবই: খালেদা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, বর্তমান সরকারে অমানবিক জুলুম, নির্যাতন এবং দমন নিপীড়নের বিরুদ্ধে আমরা রাজপথে নামবই।





