বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) খন্দকার মোহাম্মদ ফারুকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

রোববার দুপুরে ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার ফারুক।

তার পরই বিএনপি চেয়ারপার্সন এক শোকবার্তায় বলেন, খন্দকার ফারুক ছাত্রাবস্থা থেকেই প্রগতিশীল রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। সামাজিক ন্যায়বিচার ও মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। একজন আদর্শবাদী এবং নীতিনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে তিনি দেশবাসীর হৃদয়ে চিরজাগরুক হয়ে থাকবেন।
খন্দকার ফারুকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবাবের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

অপর এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও খন্দকার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ঢাকা, ৩০ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ