যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল প্রতিহত করতে সাভারে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

রোববার দুপুরে সাভার ও এর আশপাশের বিভিন্ন স্থান থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমবেত হয় উপজেলা পরিষদ কার্যালয়ে।

সেখান থেকে স্থানীয় সাংসদের নেতৃত্বে বিশাল মিছিল বের করে আওয়ামী লীগ।

মিছিলটি সাভার বাজার বাসস্টান্ড প্রদক্ষিণ শেষে উপজেলায় গিয়ে শেষ হয়।

সেখানে এক সমাবেশে স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমান বলেন, গত দুই দিনের হরতাল প্রতিহতের কর্মসূচির মতো বিএনপির সোমবারের সকাল সন্ধ্যা হরতালও প্রতিহত করা হবে। হরতালের নামে কেউ যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে নেতা-কর্মীদের সর্তক থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর