ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যাপক ডঃ খোন্দকার আ.ন.ম আবদুল্লাহ জাহাঙ্গীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবারজামায়াতের ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, অধ্যাপক ডঃ খোন্দকার আ.ন.ম আবদুল্লাহ জাহাঙ্গীর সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় দেশ একজন বিশিষ্ট আলেমে দ্বীন ও ইসলামী পন্ডিত ব্যক্তিকে হারালো। তিনি ইসলামী শিক্ষা বিস্তার ও ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ছিলেন।
তিনি নিহত হওয়ায় জাতির যে বিরাট ক্ষতি হল তা সহজে পূরণ হওয়ার নয়। তার জীবনের সকল নেক আমল কবুল করে আল্লাহ তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন।
তিনি মরহুমের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।
এমবি





