আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, আপনার সন্তান বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান স্পর্ধার চূড়ান্ত সীমা ছাড়িয়ে গেছে। তাকে সামলান, না হলে এর পরিণত হবে ভয়াবহ।
শনিবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে “নৌকা সমর্থক গোষ্ঠি” আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সুরঞ্জিত বলেন, রাজনীতি নিয়ে দুই দলের মতপার্থক্য থাকতে পারে। তবে বন্ধবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোন মতবিরোধ থাকতে পারে না। বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমান একের পর এক কটুক্তি করে যাচ্ছে। এটা বন্ধ না করলে এর পরিণতি শুভ হবে না।
বিএনপির আন্দোলনের কঠোর সমালোচান করে খালেদাকে উদ্দেশ্য করে তিনি বলেন, কঠোর আন্দোলনের চিন্তা বাদ দিয়ে, কঠোর হয়ে দল নিজের দল গোছান। তাছাড়া এখন আন্দোলনে নামলে জনগণও তা কঠোরভাবে প্রতিরোধ করবেন।
এ সময় তিনি মন্ত্রীদের বিচারকের ন্যায় আচরণ করার আহ্বান জানান।
সংগঠনের উপদেষ্টা মুনির চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাম্যবাদী দলের হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমির মহা সচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।
এমআর





