জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ডাকা হরতালের দ্বিতীয় দফায় রাজধানীতে মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার সকাল পৌঁনে ছয়টার দিকে মিরপুর ১১ নম্বরে মিছিল করে জামায়াত শিবির নেতাকর্মীরা।
মিছিলে নেতৃত্ব দেন জামায়াতের শাহ আলী থানা আমির মিজানুল হক। অন্যান্যদের মধ্যে রুপনগর থানা জামায়াতের নেতাকর্মীসহ শিবিরের মহানগরী পশ্চিমের নেতা এনামুল হক উপস্থিত ছিলেন।
ঢাকা, ২১ সেপ্টেম্বর টাইমনিইজবিডি.কম, কেএ





