১৯ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত রাজবাড়ি রেলওয়ে খুশি ময়দানে জনসভায় বিএনপি ও ১৯ দলীয় জোটের শীর্ষ নেতাদের বক্তব্য।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই সরকার জগদ্ধল পাথরের মত দেশের মানুষের বুকের উপর চেপে বসেছে। এদেরকে ক্ষমতা থেকে টেনে নামাতে হবে। এদের কোন নৈতিক অধিকার নেই ক্ষমতায় থাকার। আগামী দিনে যে আন্দোলন কর্মসুচি ঘোষণা হবে রাজবাড়িতে অতীতের মত তা বাস্তবায়ন করে সফল করতে হবে।
তিনি আরো বলেন, এরা সব দিকে ব্যর্থ হয়ে এখন দেশে জঙ্গীবাদের ধোয়া তুলে ক্ষমতায় টিকে থাকতে চায়। এরা জঙ্গীবাদের দোয়া টিকিয়ে রাখার জন্য জঙ্গী রাকিবকে গ্রেফতার করে ক্রসফায়ারে হত্যা করেছে। কারণ রাকিব বেঁচে থাকলে সব সত্য প্রকাশ হয়ে যাবে।
মির্জা ফখরল বলেন দেশে যত জঙ্গী তৈরী হয়েছে তা আওয়ামী লীগের আমলেই হয়েছে। এরাই জঙ্গীদের মদদ দাতা সৃষ্টিকারী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ ৫তারিখের নির্বাচনে ভোট দিতে যায়নি।
মন্ত্রীদের সমালোচনা করে তিনি বলেন,বর্তমান সরকারের মন্ত্রীদের মন্ত্রী বলতেও আমাদের ঘৃনা লাগে। কারণ এরা কেউ নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেনি। খালেদা জিয়া নির্বাচনে না গিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তার প্রমাণ উপজেলা নির্বাচন। এরা দখলদার সরকার।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, বাংলাদেশে এখন একটি ভুয়া সরকার দেশ চালাচ্ছে। এরা ভুয়া এই কারণে যে, ৩০০ আসনের মধ্যে ১৫৩ আসনে কোন নির্বাচন হয়নি। এরা দেশের জনগণের প্রতিনিধিত্বকারী সরকার নয়। এরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করেনা।
বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা বলেছেন, ১৯ দলের এবারের সংগ্রাম বেগম খালেদা জিয়াকে ক্ষমতায় বসানের সংগ্রাম নয়, ১৯ দলের ক্ষমতা দখলের সংগ্রাম নয়। আমাদের এবারের সংগ্রাম হচ্ছে এই স্বৈরাচারী সরকারকে বাংলাদেশের ক্ষমতা থেকে সরানোর সংগ্রাম।
তিনি আরো বলেন, আমরা দেশের জনগণকে সাথে নিয়ে এই হাসিনার অবৈধ সরকারকে রাষ্ট্র ক্ষমতা থেকে টেনে নামাব।
বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান বলেন, এই মার্চ মাসে আমাদের শপথ হোক এই অবৈধ হাসিনা সরকারকে ক্ষমতা থেকে সরানোর শপথ।
তিনি আরো বলেন, আমরা এই স্বাধীন দেশের মাটিতে কোন মীর জাফর কোন স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় দেখতে চাইনা। বেগম খালেদা জিয়া নেতৃত্বে আমরা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করব।
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, উপজেলা নির্বাচন প্রমান করেছে এ দেশের মানুষ হাসিনা সরকারকে আর ক্ষমতায় দেখতে চায়না। এরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেনি।
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, ৫ জানুয়ারীর নির্বাচন হচ্ছে কুত্তা মার্কা নির্বাচন। ৫ তারিখ পর্যন্ত রাজবাড়ির কোন মানুষ হাসিনার কথা শুনেনি, রাজবাড়ির মানুষ বেগম খালেদা জিয়ার কথা শুনেছে।
তিনি হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, আপনি ঘুঘু দেখেছেন ফাঁদ দেখেননি। আপনি হেফাজতের সমাবেশে শতশত মানুষকে হত্যা করেছেন। এর জবাব একদিন আপনাকে দিতে হবে। উপজেলা নির্বাচনেও বাংলার মানুষ প্রমাণ দিয়েছে তারা আপনাকে চায় না।
[b]ঢাকা, এমএইচ, ১মার্চ (টাইম নিউজবিডি.কম)// জেআই[/b]
রাজনীতি
বিএনপি নেতারা যা বলেছেন
১৯ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত রাজবাড়ি রেলওয়ে খুশি ময়দানে জনসভায় বিএনপি ও ১৯ দলীয় জোটের শীর্ষ নেতাদের বক্তব্য। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, এই সরকার জগদ্ধল পাথরের মত দেশের মানুষের বুকের উপর চেপে





