রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইফতার মাহফিলে জামায়াতের ৭ সদস্যর একটি প্রতিনিধি দল অংশ নেয়।

রোববার সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ইফতার মাহফিল আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে অংশগ্রহণ করে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য মাওলানা আব্দুল হামিদ, অধ্যাপক আমিনুল ইসলাম, মজলিসে সূরা সদস্য মাওলানা মোঃ মোবারক হোসেন, ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মোঃ সেলিম উদ্দিন, মজলিসে সূরা সদস্য আব্দুর রব এবং মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

২০ দলের বাইরে থাকা রাজনৈতিক দলের মধ্যে রয়েছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি বি. চৌধুরী ও কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম মহাসচিব।

উপস্থিত রয়েছেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য র‌্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, হান্নাহ শাহ, মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান ও ড. আবদুল মঈন খান। দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মীর নাসির আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, চেীধুরী কামাল ইবনে ইউসুফ। বিএনপি নেত্রী বেগম সরওয়ারী রহমান। চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

এমএইচ/এসএইচ