রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২ জানুয়ারি ছাত্র সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপরি চেয়ারপারসন খালেদা জিয়া। সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবর্ষিকী উপলক্ষে এ কথা জানান ছাত্রদল।

ছাত্রদলের দফতর সম্পাদক আবদুস সাত্তার পাটোয়ারী জানিয়েছেন, ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমোদন দেওয়া হয়েছে।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় ডিএমপি পুলিশ আমাদের সমাবেশের অনুমতি দিয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপরি চেয়ারপারসন খালেদা জিয়া।

এমকে